Type Here to Get Search Results !

সাহিত্যের বিভিন্ন বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা

 সাহিত্যের বিভিন্ন বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা 

সাহিত্যের বিভিন্ন বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা
সাহিত্যের বিভিন্ন বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা


Study Take ✍

 নমস্কার বন্ধুরা,

          প্রিয় পাঠকবন্ধু, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই Study Take–এর এই বিশেষ আলোচনায়। 🌿

সাহিত্য আমাদের জ্ঞান, অনুভূতি ও কল্পনার এক অনন্য ভুবন। গল্প, উপন্যাস, নাটক কিংবা কবিতা—প্রতিটি ক্ষেত্রেই আমরা পরিচিত হই অসংখ্য স্মরণীয় চরিত্রের সঙ্গে। এই চরিত্রগুলিই সাহিত্যের প্রাণ, আর তাদের স্রষ্টারা হলেন সেই শিল্পী, যাঁরা নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন্ত করে তুলেছেন।

বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন—স্কুল, কলেজ, SLST, PSC, WBCS প্রভৃতিতে “চরিত্র ও তাদের স্রষ্টা” থেকে প্রায়ই প্রশ্ন আসে। অনেক সময় দেখা যায়, আমরা চরিত্রটি চিনলেও তার স্রষ্টার নাম মনে রাখতে পারি না—যার ফলে নম্বর হারাতে হয়। 

সামনেই পি এস সি এর মিসেলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা। মিসেলেনিয়াস পরীক্ষায় বিভিন্ন চরিত্র এবং তার স্রষ্টা থেকে প্রশ্ন থাকেই।

এই কারণেই আজকের এই ব্লগ পোস্টে আমরা সহজ ও সুন্দরভাবে সাজিয়ে দেখব সাহিত্যের বিভিন্ন বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা। এ ছাড়াও রয়েছে বিখ্যাত কমিক্স ও স্রষ্টা নিয়ে বিশেষ আলোচনা ।আশা করি, এই তালিকাটি তোমাদের পড়াশোনায় যেমন সাহায্য করবে, তেমনি সাহিত্যের প্রতি আগ্রহও আরও বাড়িয়ে তুলবে। 📖


🌟 বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা  

🔸 গোরা, চারুলতা  — রবীন্দ্রনাথ ঠাকুর
🔸 অপু, দুর্গা — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
🔸 রাণার — সুকান্ত ভট্টাচার্য
🔸 গুপি-বাঘা — উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
🔸 পাগলা দাশু — সুকুমার রায়


🕵️‍♂️ রহস্য ও গোয়েন্দা জগত  

🔍 প্রফেসর শঙ্কু, ফেলুদা, তোপসে, জটায়ু — সত্যজিৎ রায়
🔍 ব্যোমকেশ, অজিত, সত্যবতী, বরদা — শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
🔍 কিরীটি — নীহাররঞ্জন গুপ্ত
🔍 জয়ন্ত, মানিক — হেমেন্দ্র কুমার রায়
🔍 পাণ্ডব গোয়েন্দা — ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়


🎒 অ্যাডভেঞ্চার ও মজার চরিত্র  

🎯 কাকাবাবু, সন্তু, জোজো — সুনীল গঙ্গোপাধ্যায়
🎯 হর্ষবর্ধন, গোবর্ধন — শিবরাম চক্রবর্তী
🎯 টেনিদা, প্যাংলা — নারায়ণ গঙ্গোপাধ্যায়
🎯 গোগোল — সমরেশ বসু
🎯 পিন্ডি দা — আশুতোষ মুখোপাধ্যায়


🧠 আরও কিছু অসাধারণ চরিত্র   

ঘনাদা, পরাশর বর্মা, অশোক রায় — প্রেমেন্দ্র মিত্র
কর্নেল নীলাদ্রি সরকার — সৈয়দ মুস্তাফা সিরাজ
হুকাকাশি — মনোরঞ্জন ভট্টাচার্য
তোরাপ — দীনবন্ধু মিত্র
ঋজু -দা — বুদ্ধদেব গুহ

হর্ষবর্ধন , গোবর্ধন   — শিবরাম চক্রবর্তী 

 

💥  বিখ্যাত কমিক্স ও স্রষ্টা   

👉 বাঁটুল দি গ্রেট , বাহাদুর বেড়াল, নন্টে-ফন্টে ,হাঁদা-ভোঁদা — নারায়ণ দেবনাথ
👉চাচা চৌধুরী — প্রাণ
👉 খুদে বিজ্ঞানী — দিলীপ দাস
👉 টিনটিন — হার্জ (জর্জ প্রসপার রেমি)
👉 অরণ্যদেব — লি ফক
👉 টারজান — এডগার রাইস ব্যারোজ
👉 সুপারম্যান — জেরি সিয়েগেল, জো শাস্টার
👉স্পাইডার-ম্যান — স্ট্যান লি, স্টিভ ডিটকো
👉 মিকি মাউস — ওয়াল্ট ডিজনি

            গোয়েন্দা, অ্যাডভেঞ্চার ও বিখ্যাত কমিকস চরিত্র এবং তাঁদের স্রষ্টাদের পরিচয় সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে PSC Miscellaneous Preli, WBCS, SSC, RRB-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, Study Take-এর এই সংক্ষিপ্ত তালিকা পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের কাজে আসবে।  আজকের পর্বটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না । 

   Discover Your Best — Study Take  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies